ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নিজ বাড়িতে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 6:24 PM

নিজ বাড়িতে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

নিজ বাড়িতে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জি। ‘লাভ সেক্স অর ধোকা’, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কলকাতার বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

এমনটাই জানা গেছে কলকাতার প্রথম সারির একাধিক গণমাধ্যম সূত্রে। সূত্রের খবর, শুক্রবার (১১ ডিসেম্বর) যোধপুর পার্কের বাড়ি থেকে আরিয়ার ব্যানার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে। লেক থানা পুলিশ জানায়, তিনতলার বাড়িতে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়েছিলেন আরিয়া। গৃহপরিচারিকা ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খরব দেন।

পুলিশ আরও জানায়, উদ্ধারের সময় অভিনেত্রীর নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার আরও জানতে গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। মডেলিং থেকে অভিনয়ে আসেন আরিয়া। বলিউডে বেশ কয়েকটি প্রজেক্টে দেখা যায় তাকে। কিন্তু তিনি পরিচিতি পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অর ধোকা’ এবং বিদ্যা বালনের সঙ্গে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করে। যোধপুর পার্কের ওই বাড়িতে একাই থাকতেন এ অভিনেত্রী।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status