ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন মা, আগুনে পুড়ে ছাই ঘুমন্ত শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 6:52 PM

টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন মা, আগুনে পুড়ে ছাই ঘুমন্ত শিশু

টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন মা, আগুনে পুড়ে ছাই ঘুমন্ত শিশু

নড়াইলে ঘুমন্ত শিশুকে রেখে পাশের ঘরে টিভিতে সিরিয়াল দেখছিলেন মা। মা যখন সিরিয়াল দেখায় মগ্ন ঠিক সে সময়ই বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। এছাড়া এ অগ্নিকাণ্ডে পুরো একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া শিশুটির নাম শ্রাবন্তী। সে খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রাবন্তী তার মায়ের সঙ্গে উপজেলার রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শ্রাবন্তীকে ঘুমিয়ে রেখে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভিতে স্টার জলসায় সিরিয়াল দেখছিলেন। রাত ১০ টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজর টিভির আসর থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার আগেই আগুনে মিশানের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আর সেখানে ঘুমিয়ে থাকা শ্রাবন্তীও দগ্ধ হয়ে মারা যায়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মমিনুর রহমান বলেন, বিদ্যুতের ওয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পরে জানা যাবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status