ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিবাহবার্ষিকীতে কোহলির আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল সবাইকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 December, 2020, 7:01 PM

বিবাহবার্ষিকীতে কোহলির আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল সবাইকে

বিবাহবার্ষিকীতে কোহলির আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল সবাইকে

বিয়ের পর একে একে কেটে গেল তিনটি বছর। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড হার্টথ্রব আনুশকা শর্মা এখন সবার কাছে অনুকরণীয় জুটি। তৃতীয় বিবাহবার্ষিকীতে বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন কোহলি, যা ছুঁয়ে গেছে সবাইকে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেন কোহলি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন বছর এবং সারাজীবনের বন্ধন।’ পোস্টটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আনুশকা শর্মাও ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে তৃতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি শিগগিরই তারা তিনজন হয়ে যাবেন বলেও মন্তব্য করেন এ বলিউড তারকা।

২০২১ সালের জানুয়ারি মাসে কোহলি-আনুশকার পরিবারে আসছে নতুন অতিথি। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন কোহলি। যা নিয়ে এরই মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে।

পরিবারে নতুন অতিথি আগমনের আগে তৃতীয় বিবাহবার্ষিকী পালন করছেন বিরাট-আনুশকা। ২০১৭ সালে আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সময়ের সেরা ব্যাটসম্যান। অনেকটা গোপনেই ইতালির টাস্কানিতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিরুষ্কা দম্পতি।
        
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status