ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শাহজালালে মালদ্বীপ এয়ারলাইন্সকে আড়াই লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 December, 2020, 7:12 PM

শাহজালালে মালদ্বীপ এয়ারলাইন্সকে আড়াই লাখ টাকা জরিমানা

শাহজালালে মালদ্বীপ এয়ারলাইন্সকে আড়াই লাখ টাকা জরিমানা

হযরত শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। করোনার নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রীকে নিয়ে আসায় জরিমানা করা হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে কিউ-২ ফ্লাইটকে এ জরিমানা করা হয়।

শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২ ফ্লাইটে যাত্রী আসেন ২শ’ জন। তাদের মধ্যে ৮২ জনের করোনা নেগেটিভ সনদ থাকলেও বাকি ১২৮ জনের ছিল না। সনদ না থাকা যাত্রীদের উত্তরা দিয়াবাড়ির কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সনদ ছাড়া যাত্রী পরিবহন করার দায়ে এয়ারলাইন্সটিকে যাত্রীপ্রতি ২ হাজার টাকা করে জরিমানা করে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত।

করোনার স্বাস্থ্যবিধি এবং সিভিল এভিয়েশনের নির্দেশনা না মেনে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করে আসছিল বেশ কয়েকটি এয়ারলাইন্স। শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুক্রবার (১১ ডিসেম্বর) পর্যন্ত মোট ৯৮০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status