ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
৩০ জানুয়ারি আরও ৬৪ পৌরসভায় ভোট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:03 PM

৩০ জানুয়ারি আরও ৬৪ পৌরসভায় ভোট

৩০ জানুয়ারি আরও ৬৪ পৌরসভায় ভোট

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি আরও ৬৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তফসিল ঘোষণা করে ইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সচিব মো. আলমগীর।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দে্ওয়ার শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

এরিমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। সে অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় এবং ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোট হবে।

তৃতীয় ধাপে যে পৌরসভাগুলোতে ভোট অনুষ্ঠিত হবে- গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর; সিলেটের গোপালগঞ্জ; বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু; রাজশাহীর মুন্ডুমালা; মৌলভীবাজার সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর; বাগেরহাটের মোরেলগঞ্জ; নেত্রকোনার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সিগঞ্জ সদর; শেরপুরের নকলা; নাটোরের সিংড়া; রাজশাহীর কেশরহাট; চুয়াডাঙ্গার দর্শনা; ঝালকাঠির নলছিটি; বরগুনা সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; শেরপুরের নালিতাবাড়ী; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইল সদর; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল; সিলেটের জকিগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর; খুলনার পাইকগাছা এবং নড়াইলের কালিয়া।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status