ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
অবশেষে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 8:23 PM

অবশেষে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

অবশেষে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

প্রায় দুই বছর স্থগিত রাখার পর আবারও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে তুরস্ক। ইহুদিবাদী দেশটিতে আবারও রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে এরদোগান সরকার।

মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম আল মনিটরের বরাতে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ইসরাইলে নিযুক্ত নতুন তুর্কি রাষ্ট্রদূত উফুক উলুতাস জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশুনা করেছেন।

৪০ বছর বয়সী উফুক ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞও হলেও তিনি পেশাদার কূটনীতিক নন বলে জানা গেছে।

আল মনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, খুবই বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে বর্ণনা করা হয়েছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ওই হামলার পর ২০১৮ সালের মে মাসে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status