ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দেশে ফেরার দাবিতে লেবানন দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 9:14 PM

দেশে ফেরার দাবিতে লেবানন দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

দেশে ফেরার দাবিতে লেবানন দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

লেবানন থেকে দেশে ফিরে যেতে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধ করেছে বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশীরা। আজ সোমবার বেলা ১১টায় এই মানববন্ধন করা হয়। তবে দূতাবাস ভবনের সামনে পুলিশ পহাড়া থাকায় মানববন্ধনকারীরা দূবাসের সামনে মেইন রোডের চৌরাস্তার গোল চত্তরে অবস্থান নেয়।

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতায় এক বছরেরও বেশি সময় ধরে লেবাননে চলছে অর্থনৈতিক সংকট, সেই সঙ্গে মহামারি করোনা ও বৈরুত পোর্টে ভয়াবহ বিষ্ফোরণে স্থবির হয়ে পড়েছে লেবানন। আর এরই জেরে কাজ হারিয়েছেন হাজারো প্রবাসী। কারো চাকরি থাকলেও মিলছে না ন্যায্য প্রাপ্য। বাসা ভাড়া ও খাবারের খরচ যোগাতেই মরিয়া প্রবাসীরা। কেউ চলছে দেশ থেকে টাকা এনে। আর সব চেয়ে বেশি বিপাকে পড়েছে দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রবাসীরা। না পারছে নিজে চলতে, না পারছে দেশের পরিবারকে সামাল দিতে। যাদের চাকরি রয়েছে তাদের বাংলাদেশি টাকায় ৬ থেকে ৮ হাজার টাকার বেশি বেতন পাচ্ছেন না। তাই দেশে ফিরতে মরিয়া এ সব প্রবাসী। তাদের দাবি দূতাবাসের আউট পাশের মাধ্যমে দেশে ফেরার।

মানবন্ধনকারী প্রবাসীরা বলেন, এই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলতি মাসে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ না করলে আবারও রাস্তায় নামবে বলে জানিয়েছেন তারা।

তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status