ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এবার করোনা পজিটিভ অভিনেতা আবদুল কাদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 8:12 PM

এবার করোনা পজিটিভ অভিনেতা আবদুল কাদের

এবার করোনা পজিটিভ অভিনেতা আবদুল কাদের

ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের চেন্নাই থেকে দেশে ফিরেছেন রোববার (২০ ডিসেম্বর)। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দেশে ফেরার পর করোনা পজেটিভ এসেছে এ অভিনেতা।

এমনটাই জানিয়েছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটের দিকে তিনি বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষার জন্য সকালে উনার নমুনা নেওয়া হয়েছে। একটু আগে জানতে পারলাম উনার করোনা পজিটিভ এসেছে। আমি এখন হাসপাতালে নেই। বাকিটা পরে জানাতে পারব। দোয়া করবেন উনার জন্য।’

আবদুল কাদেরের সঙ্গে স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং দুই নাতি চেন্নাইয়ে ছিলেন। সবারই কোভিড পরীক্ষা করতে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জাহিদা ইসলাম জেমি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘মানসিকভাবে ভেঙে পড়ছি। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা করাতে পারব কিনা সে ব্যাপারেও সন্দেহ থেকে যাচ্ছে। ভেবেছিলাম, দেশে চিকিৎসা নিলে উনি একটু সুস্থ হয়ে উঠবেন। আমাদের জন্য দোয়া করবেন।’
 
প্যানক্রিসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের। ৮ ডিসেম্বর তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। ১৮ ডিসেম্বর দেশে ফেরার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সম্ভব হয়নি। ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status