ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের এইচডিআই স্কোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:15 PM

দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের এইচডিআই স্কোর

দুই ধাপ এগিয়েছে বাংলাদেশের এইচডিআই স্কোর

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ দুই ধাপ উপরে উঠে ১৩৩-এ দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী প্রকাশের ছয় দিন পর সোমবার বাংলাদেশে প্রকাশ হওয়া ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানথ্রোপসিন’ শিরোনামে এই প্রতিবেদনে মানব অগ্রগতির উপর একটি নতুন পরীক্ষামূলক সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউএনডিপি’র হিউম্যান ডেভলপমেন্ট রিপোর্ট (এইচডিআর) ২০২০ এ বলা হয়েছে, প্রতিবেদনে আওতাভুক্ত আটটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে, তবে পৃথিবীর চাপ-সামঞ্জস্যিত মানব উন্নয়ন নতুন সূচকে (পিএইচডিআই) নয় নম্বরে উঠে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নগরীর শের-ই-বাংলা নগর এলাকার এনইসি সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে প্রতিবেদন প্রবর্তন অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনের পরে, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আইসিসিএডি পরিচালক জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক সালেমুল হক, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয জেনারেল স্টাডিজের ডিন নৃবিজ্ঞানী সামিয়া হক এবং স্থপতি ও পরিবেশবিদ এ আর ইকবাল হাবিব অংশ নেন। আলোচনা সভাটি সঞ্চালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শহিদুল হক।

এম এ মান্নান বলেন, অসংখ্য প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ আমাদের পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে এবং আমাদের জাতির পিতার স্বপ্ন অনুযায়ী একটি ‘সোনার বাংলা’ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমাদের পৃথিবীর চাপ আমাদের সমাজের অনেকের মধ্যে থাকা চাপের প্রতিফলন। পৃথিবীর অন্যান্য বিপজ্জনক পরিবর্তনগুলোর মধ্যে কেবল জলবায়ু পরিবর্তন তাদের আরও খারাপ করে তুলবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মানব উন্নয়নে চিত্তাকর্ষক অগ্রগতি করেছে। ১৯৯০ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের এইচডিআই মূল্য ৬০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ২০১৯ সালের এইচডিআই মাঝারি মানব উন্নয়ন গ্রুপের দেশগুলোর গড়ের চেয়ে বেশি। সূত্র: বাসস

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status