ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইরানের ভয়ে আফ্রিকায় ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ পরীক্ষা যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:03 PM

ইরানের ভয়ে আফ্রিকায় ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ পরীক্ষা যুক্তরাষ্ট্রের

ইরানের ভয়ে আফ্রিকায় ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ পরীক্ষা যুক্তরাষ্ট্রের

মার্কিন বিমান বাহিনী ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র ট্যাকটিক্যাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অপারেশনাল রেসপন্ডার বা টিএইচওআর পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন বিমানবাহিনীর প্রধান বিজ্ঞানী রিচার্ড জোসেফ এ কথা জানিয়েছেন।

আফ্রিকা মহাদেশে আমেরিকা এই অস্ত্রের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পক্ষ থেকে এই অস্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হতে পারে এমন আশঙ্কা থেকে আমেরিকা আফ্রিকা মহাদেশকে এ অস্ত্র পরীক্ষার জন্য বেছে নিয়েছে।

জোসেফ বলেন, যেহেতু ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করেছে সেজন্য আফ্রিকা হবে মাইক্রোওয়েভ অস্ত্র পরীক্ষার নিরাপদ জায়গা। এতে উত্তেজনা সৃষ্টির কোনো কারণ থাকবে না আবার ইরানও পাল্টা পদক্ষেপ নিতে পারবে না।

তিনি বলেন, সম্প্রতি আমরা সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আফ্রিকায় এই ধরনের ব্যবস্থা মোতায়েন করেছি যার মূল লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের ড্রোন চলাচল বিঘ্নিত করা। এরইমধ্যে মাইক্রোওয়েভ অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে এবং চমৎকারভাবে এ অস্ত্র কাজ করছে যা সত্যিই মনোমুগ্ধকর।

কখন থেকে টিএইচওআর ব্যবস্থা মোতায়েন করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে তিনি বলেছেন, প্রযুক্তি হচ্ছে উন্নয়নমুখী একটি প্রক্রিয়া, এটি চলতেই থাকবে এবং শেষ পর্যন্ত ভিন্ন কোনো অস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হতে পারে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status