ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উত্তেজনার মধ্যেই তুরস্কের নৌ মহড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:00 PM

উত্তেজনার মধ্যেই তুরস্কের নৌ মহড়া

উত্তেজনার মধ্যেই তুরস্কের নৌ মহড়া

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনার মাঝেই পূর্ব ভূমধ্যসাগরে নৌ মহড়া চালিয়েছে তুরস্ক। টুইটারে এ খবর নিশ্চিত করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, আমাদের নৌ কমান্ড মহড়া চালিয়েছে।

পার্স টুডের খবরে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরের কোন জায়গায় মহড়া চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি যুদ্ধজাহাজ থেকে কামানের গোলাবর্ষণ করা হচ্ছে।

ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব সৃষ্টির প্রেক্ষাপটে গত ১০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একমত হন। তুরস্ক নিষেধাজ্ঞাকে একপেশে ও অবৈধ বলে নিন্দা করে।

যদিও গত অক্টোবরে ইউরোপীয় নেতারা তুরস্কের বিরুদ্ধে বড় রকমের নিষেধাজ্ঞা দেয়ার যে হুমকি দিয়েছিলো। তবে শেষ পর্যন্ত তা থেকে সরে আসে ইইউ।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status