ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:23 PM

হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন!

হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন!

রেল লাইনে ত্রুটি বা সংঘর্ষের কারণে বিভিন্ন সময়ে রেলগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও সম্প্রতি ভারতে একটি হাতির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে যায় পুরী-সুরাট এক্সপ্রেস।

জানা গেছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে।

ভারতের পূর্ব উপকূল রেল জানিয়েছে, মোটামুটিভাবে ট্রেনের গতিবেগ ছিল ৫০ কি.মি. প্রতি ঘণ্টা। রবিবার রাত ২টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের দিকের ৬টি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।

জানা গেছে, পুরী-সুরাট ট্রেনের সামনে হাতিটি চলে আসে। চালকরা ব্রেক কষে দাঁড় করানোর আগেই হাতির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। যার ফলে ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই সম্বলপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে গেছে।

পূর্ব উপকূল রেল আরও জানিয়েছে, “৬টি চাকা লাইনচ্যুত হয়েছে। কোনও হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। চালক এবং সহকারী চালকও নিরাপদে রয়েছে।”

বন দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ডিআরএম ও সম্বলপুরের ঊর্ধ্বতন কর্তারা ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র: কলকাতা২৪

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status