ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক অভিবাসন দিবসে স্পেনে ৯ দফা দাবিতে বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:38 PM

আন্তর্জাতিক অভিবাসন দিবসে স্পেনে ৯ দফা দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক অভিবাসন দিবসে স্পেনে ৯ দফা দাবিতে বিক্ষোভ

স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিশাল র্যা লি ও বিক্ষোভ করেছেন দেশটিতে বসবাসকারী অভিবাসীরা।

গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে স্পেনে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভাল্লিয়েন্তে বাংলাসহ ১৪টি সংগঠন সম্মিলিতভাবে পূর্বের ঘোষণানুযায়ী এ আন্দোলনের ডাক দেয়।

স্পেনের বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে ৯ দফা দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

র্যা লিটি রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস, লেগাছপি, সান্তা মারিয়া হয়ে রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট খ্যাত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দাবিগুলো হলে- অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, পুলিশি হয়রানি ও বর্ণবাদী বিদেশিদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধ, সবার জন্য দোভাষী উন্মুক্ত করা, গৃহকর্মীদের সমান শ্রম অধিকার প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিতা  উন্মুক্ত করা, কাজের কন্টাক্ট ছাড়া রেসিডেন্স কার্ড প্রদান, কৃষিকাজে নিয়েজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে বৈধকরণ, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন চুক্তি বাতিল করে আশ্রয় প্রত্যাখ্যান অভিবাসীদের আশ্রয় প্রদান করা।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড সলিরিদাদের আকখিদা নিলেসের উপস্থাপনায় বক্তব্য দেন- রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে,তাবাকারোলা কার্লুস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভাল্লিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, শাওন আহমেদ, মো. জুলহাস, আলামীন পালোয়ানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।সমাবেশে স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক-জনতা অংশ নেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status