ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আল জাজিরার ৩৬ কর্মীর মোবাইল ফোন হ্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:42 PM

আল জাজিরার ৩৬ কর্মীর মোবাইল ফোন হ্যাক

আল জাজিরার ৩৬ কর্মীর মোবাইল ফোন হ্যাক

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার ৩৬ কর্মীর মোবাইল ফোন হ্যাক হয়েছে। ইসরাইলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপের একটি স্পাইওয়্যার দিয়ে এ সাইবার হামলা চালানো হয়। হ্যাকিংয়ের শিকার ৩৬ জনের মধ্যে টিভি উপস্থাপক ও নির্বাহী কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

আল জাজিরার সাংবাদিকদের মোবাইল ফোনে নজরদারি চালানো অজ্ঞাত দুই হামলাকারী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারের হয়ে কাজ করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

আল-জাজিরায় বলা হয়েছে, কিসমেট নামের একটি এক্সপ্লয়েট চেইন ব্যবহার করে মোবাইল ফোনগুলো হ্যাক করা হয়েছে।

এই হ্যাকিংয়ের বিষয়ে প্রথম সচেতন হন আল জাজিরার অনুসন্ধানী চলচ্চিত্র নির্মার্তা তেমের আলমিশাল। আলমিশালের আশঙ্কা, তার ফোন হ্যাক করা হয়েছে এবং এর মাধ্যমে তার গতিবিধিতে নজরদারি চালানো হচ্ছে। হ্যাকিং-এর বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে গণমাধ্যমটি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status