ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
যশোরে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:46 PM

যশোরে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

যশোরে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

যশোরে ২০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২১ ডিসেম্বর) ভোরে যশোর শহরের পৌর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বাজার দাম ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবি জানায়, বেনাপোল থেকে এক যুবক সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য যশোরের পৌর পার্ক এলাকায় অবস্থান করছে, এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এ সময় সন্দেহ হলে ইমদাদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

আটক ইমদাদুল হোসেন যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। ইমাদুল দীর্ঘদিন চোরাচালানের সঙ্গে জড়িত বলেও জানা বিজিবি।

ইমাদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status