ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:50 PM

কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

কাবা শরীফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

মক্কার গ্র্যান্ড মসজিদে (পবিত্র কাবা শরীফ) নারী হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়ার জন্য বিভিন্ন বিভাগে প্রায় দেড় হাজার নারী নিয়োগ দিয়েছে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

আরব নিউজের খবরে জানা যায়, এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ নারী কর্মী। বাকি নারী কর্মীরা নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ বিষয়ে নারী বিষয়ক উন্নয়ন উপ-প্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরো উন্নত হয়।

তিনি আরো জানান, সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন ২০৩০ এর সঙ্গে মিল রেখেই কাবা শরীফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন ২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরীফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status