ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 2:57 PM

উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

সরকার ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া সীমান্তে ভারতীয় বাহিনী মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তার উদ্দেশ্য হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। এ সরকার সব ক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে। অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে। সংসদকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম।
    
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status