ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
থুতু দেয়ায় ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম, বড় অংকের জরিমানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:02 PM

থুতু দেয়ায় ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম, বড় অংকের জরিমানা

থুতু দেয়ায় ছয় ম্যাচ নিষিদ্ধ থুরাম, বড় অংকের জরিমানা

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে থুতু দেয়ার অপরাধে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের মার্কোস থুরাম। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞার পাশাপাশি এই ফরাসি স্ট্রাইকারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত সপ্তাহের শেষে হফেনহেইমের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে পরাজিত হয় মনশেনগ্লাডবাখ। ঘরের মাঠে খেলার ৭৮তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার স্টিফান পোশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে তার মুখে থুতু দেন থুরাম। পরবর্তীতে ভিডিও রিভিউতে সেটা ধরা পড়ে।

ভিএআর-এ ধরা পড়ার পর তখনই থুরামকে লাল কার্ড দেখান রেফারি। তিনি মাঠের বাইরে চলে যাওয়ার পর গ্ল্যাডবাখ পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে হফেনহেইম আরো একটি গোল করে। ম্যাচটিও জিতে নেয় তারা।

শুধু জার্মান ফুটবল ফেডারেশনেই থুরামকে জরিমানা করেনি। তার ক্লাবও এক মাসের বেতন কেটে নিয়েছে। এই অর্থ একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। জার্মান গণমাধ্যমের সূত্রমতে, ক্লাবের পক্ষ থেকে থুরামকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

মনশেনগ্লাডবাখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে বলেছেন, ‘থুরাম তার শাস্তি মেনে নিয়েছেন এবং জরিমানার অর্থ চ্যারিটিতে দেয়ার বিষয়টি বেশ ভালো ভাবেই গ্রহণ করেছেন। একই সঙ্গে পুরো বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status