ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ক্যাসিয়াসকে ফেরালো রিয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:21 PM

ক্যাসিয়াসকে ফেরালো রিয়াল

ক্যাসিয়াসকে ফেরালো রিয়াল

শৈশবের ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরেছেন লিজেন্ডারি সাবেক গোলকিপার ইকার ক্যাসিয়াস। ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর নতুন সহকারী হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে ক্লাবটি।

ক্লাবটির যুব দল থেকে উঠে এসেছেন ক্যাসিয়াস। ১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ বছরের ক্যারিয়ারে ৭২৫ ম্যাচ খেলেছেন সাবেক স্প্যানিশ গোলকিপার। ক্লাবটিতে পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর পাঁচ বছর আগে পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস।

২০১৯ সালের মে মাসে অনুশীলনের সময় হার্ট অ্যাটাক হয় ক্যাসিয়াসের। শারীরিক জটিলতায় ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে খেলা ছেড়ে দেন। এর পর থেকে শৈশবের ক্লাবে ফেরার ব্যাপারে আলোচনা করতে থাকেন। কয়েক মাস ধরে চলা গুঞ্জনের অবসান ঘটলো মঙ্গলবার।

প্রায় দুই দশক ধরে রিয়ালের গোলপোস্ট সামলানো ক্যাসিয়াস এবার বোর্ডরুমে জায়গা করে নিলেন।

ক্যাসিয়াসকে ফেরানোর ঘোষণা দিয়ে রিয়াল তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ইকার ক্যাসিয়াস মহাপরিচালকের সহকারী হিসেবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে যোগ দিয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড, যিনি ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন এবং আমাদের ইতিহাসের সেরা গোলকিপার।’

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাসিয়াস, ‘ঘরে আসতে পেরে গর্বিত। যতটা সম্ভব সর্বোচ্চ আকাঙ্ক্ষা আর উদ্যম নিয়ে নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলা করবো। আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।’  

ফুটবল সংক্রান্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে এই ফাউন্ডেশন। সম্প্রতি চীনের তরুণ খেলোয়াড়দের ইন্টার্নশিপে ফান্ডিং করার পাশাপাশি ক্রীড়া মনস্তত্ত্ব নিয়ে কর্মশালা আয়োজন করছে তারা।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status