ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইউরি উপদেষ্টা বোর্ডের সদস্য হলেন ড. সবুর খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:18 PM

 ড. মো. সবুর খান

ড. মো. সবুর খান

ইউরেশিয়ান ইউনিভার্সিটি ইউনিয়ন (ইউরাস) আয়োজিত ‘ইউরেশিয়া হায়ার এডুকেশন সামিট’ ইউরি-এর উপদেষ্টা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

আগামী ২০২১ সালের ৩-৫ মার্চ ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সামিট অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন ইসতান্বুল ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. মাহমুৎ একে, ইউরাস-এর প্রেসিডেন্ট ড. মুস্তাফা আইদিন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের পরিচালক আইভর ইমানুয়েল প্রমুখ।

বারো সদস্যের এই বোর্ডে বাংলাদেশ থেকে একমাত্র ড. মো. সবুর খান রয়েছেন। ড. মো. সবুর খান বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রতি বছর জাকজমকপূর্ণভাবে ইউরি সামিট অনুষ্ঠিত হলেও এ বছর করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সামিটে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে ৫০টি সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।

উল্লেখ্য, ইউরাস একটি অলাভজনক সংগঠন যা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৫০টি দেশের ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে জড়িত। ইউরোপ ও এশিয়া অ লের শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার আন্তর্জাতিকীকরণে সংগঠনটি কাজ করে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status