ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাউন্সিলর পদে স্বামী, মেয়র পদে স্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:12 PM

কাউন্সিলর পদে স্বামী, মেয়র পদে স্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ

কাউন্সিলর পদে স্বামী, মেয়র পদে স্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বামী, আর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্ত্রী। তারা হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা গ্রামের বাসিন্দা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, হাজীগঞ্জ পৌর সভার ৩নং ওয়ার্ডের খাটরা গ্রামের মৃত আ. আবদুর রশিদের ছেলে মোহাম্মদ হোসেন ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই ওয়ার্ড থেকে তার স্ত্রী শিউলী বেগম মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকালে শিউলী বেগম তার মনোনয়নপত্র নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নৌকা প্রতীকের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি।

কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন এলাকায় তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য শিউলী বেগম ঢাকায় রয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status