ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ডিএমপিতে ৫ ডিসি-এডিসির বদলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:32 PM

ডিএমপিতে ৫ ডিসি-এডিসির বদলি

ডিএমপিতে ৫ ডিসি-এডিসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার একজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি/পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলামকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে গোয়েন্দা মিরপুর বিভাগে, গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিনকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা), গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে ও প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হককে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমে পদায়ন করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status