ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আদালতে দুই শিশুর কান্না, মুক্তি মেলেনি মা-বাবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:46 PM

আদালতে দুই শিশুর কান্না, মুক্তি মেলেনি মা-বাবার

আদালতে দুই শিশুর কান্না, মুক্তি মেলেনি মা-বাবার

রাজধানীর সিজেএম আদালতের বিচারপ্রার্থীদের মাঝে দুই শিশু বিচারপ্রার্থী। জানা গেল, পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন। তাইতো আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা প্রতিবেশীর হাত ধরে বাবা মো. তোফায়েল ও মা ওয়াসিমা খাতুনকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে।

দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে।

কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছেন আদালত।

এ মামলার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী জানান, দুই শিশুর বাবা-মায়ের জামিন না হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত। স্বজনদের কেউ কাছে না থাকায় প্রতিবেশীদের কাছে দুধের দুই শিশু কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সেইসাথে দুই শিশুর বাবা-মায়ের মুক্তি পেতে জামিনের জন্য আবারও আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status