ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চোখে ‘বাম’ লাগিয়ে ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নিত ওরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:06 PM

চোখে ‘বাম’ লাগিয়ে ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নিত ওরা

চোখে ‘বাম’ লাগিয়ে ব্যবসায়ীদের সর্বস্ব কেড়ে নিত ওরা

চোখে ‘বাম’ লাগিয়ে কাবু করে কেড়ে নেওয়া হয় সর্বস্ব। আর এক্ষেত্রে টার্গেট করা হয় চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। চট্টগ্রামে এমন ছিনতাইকারী চক্রের চারজনকে অস্ত্র-গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত মালামালসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। চক্রের বাকি সদস্যদের ধরতে চলছে অভিযান।

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ এবং আছাদগঞ্জে প্রতিদিনই নগদ টাকায় পণ্য কিনতে দেশের দূর-দূরান্ত থেকে আসেন ব্যবসায়ীরা। সাথে নগদ টাকা থাকার কারণে সহজেই তারা ছিনতাইকারীদের শিকারে পরিণত হন। হয়রানির ভয়ে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা মামলাও করেন না। তাই দিনদিন দাপট বাড়ছিল ছিনতাইকারী গ্রুপগুলোর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ ধরণের একটি ছিনতাইকারী গ্রুপকে শাহ আমানত সেতু এলাকা থেকে আটক করে পুলিশ।

সিএমপির উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, একটি সিএনজি চালিত অটোরিকশায় এই কাজ করার প্রস্তুতি নিচ্ছিল ওই চক্রটি। তখন তাদের আমরা হাতেনাতে ধরে ফেলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, মূলত যেসব ব্যবসায়ী শাহ আমানত সেতু এলাকায় গাড়ি থেকে নেমে খাতুনগঞ্জে যাওয়ার ট্যাক্সি খুঁজে তাদের সাথে ছিনতাইকারী গ্রুপের সদস্যরাও উঠে যায়। ছিনতাইকারীদের এই দলে রয়েছে বেশ কয়েকজন অটোরিকশা চালক। অনেক সময় অটোরিকশা চালকরাও সাংকেতিক ভাষায় কথা বলে ব্যবসায়ীর তথ্য ছিনতাইকারীদের জানিয়ে দেয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গাড়ির ড্রাইভার তাদের সংকেত দেয়। পরে ছিনতাইকারীরা যাত্রী সেজে গাড়িতে ওঠে। পরবর্তীতে তারা সুবিধাজনক স্থানে গিয়ে যাত্রীর চোখের মধ্যে বাম লাগিয়ে সব কিছু ছিনিয়ে নিয়ে নেয়।

আটককৃত চারজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। এমনকি একাধিকবার তারা গ্রেফতার হয়ে জেলও খেটেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status