ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে গালাগালি করায় বিএনপি নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:16 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 December, 2020, 12:18 PM

প্রধানমন্ত্রীকে গালাগালি করায় বিএনপি নেতা আটক

প্রধানমন্ত্রীকে গালাগালি করায় বিএনপি নেতা আটক

শেরপুরের নালিতাবাড়ীতে মজিবর রহমান চৌধুরী (৪২) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় গালাগালি দিয়ে বক্তব্য এবং রেকর্ডকৃত ওই বক্তব্য ফেসবুকে আপলোড করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

মজিবর রহমান চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপি গৃহীত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিতে ওইদিন সকালে পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অরুচিকর ও অশালীন ভাষায় গালাগালি করে বক্তব্য দেন মজিবর রহমান চৌধুরী। ওই বক্তব্য আবার মোবাইল ফোনে ধারণ করে তারই ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে ছেড়ে দেন তিনি নিজেই। মুহূর্তেই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। তার কথাগুলো এতটাই অশালীন যে, সাধারণ মানুষও এ নিয়ে তীব্র সমালোচনা করেন।

এমনকি ইউনিয়ন ও উপজেলা বিএনপির অন্য নেতারাও এ নিয়ে আপত্তি করে মজিবর রহমান চৌধুরীকে তা প্রত্যাহার করার কথা জানান। কিন্তু তিনি তার বক্তব্য প্রত্যাহার না করে উল্টো বিষয়টিকে উড়িয়ে দেন।

এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা তীব্র হতে থাকলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মজিবর রহমান চৌধুরীকে তার নিজ এলাকা বারমারী থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া নিয়ে আমার সঙ্গে তর্ক লেগে যাওয়ায় সেদিন আমি অনুষ্ঠানস্থল থেকে চলে এসেছিলাম।

উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আমীন ওই বক্তব্য অশালীন ছিল একথা স্বীকার করে তিনি জানান, বিষয়টি নিয়ে ১৬ ডিসেম্বর রাতেই তাকে বক্তব্য প্রত্যাহার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বলা হয়। কিন্তু সে কারও কথা রাখেননি।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status