ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:41 PM

রাজধানীতে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

রাজধানীতে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

রাজধানীর রায়েরবাজারের মধুবাজারে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন-রায়েরবাজার সালেহ হক পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রিফাত মোল্লা (১৭) ও মো. রাহাত (১৭)।

আহতরা জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চার বন্ধু মিলে মধুবাজারে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। তখন ২০/২৫ জন কিশোর ধারাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে।

ধারাল অস্ত্র দিয়ে রিফাতের ডান পায়ে আঘাত করে। তাদেরকে ঠেকাতে গেলে তার ডান হাতের আঙুলেও কেটে যায়। আর রাহাতের ডান হাতে ছুরিকাঘাত করে ও পেটে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হামলাকারীরা পাশাপাশি এলাকার হলেও কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেনি আহতরা। তাদের সাথে আগের কোনো ঝামেলাও ছিল না বলে জানায় রিফাত ও রাহাত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত দুই স্কুলছাত্রের অবস্থা গুরুতর নয়। কে বা কারা তাদেরকে ছুরিকাঘাত করেছে, তা তারা বলতে পারছে না। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status