ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনার নতুন রূপ: টিকার কার্যকারিতা নি‌য়ে কাজ করছে বায়োএনটেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:41 PM

করোনার নতুন রূপ: টিকার কার্যকারিতা নি‌য়ে কাজ করছে বায়োএনটেক

করোনার নতুন রূপ: টিকার কার্যকারিতা নি‌য়ে কাজ করছে বায়োএনটেক

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপটির বিরুদ্ধে জার্মান ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োএনটেকের টিকা কার্যকর কিনা জানতে কাজ চলছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উগুর সাহিন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে উগুর সাহিন জানিয়েছেন, যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের নতুন রূপটির বিরুদ্ধে টিকা কার্যকর কিনা কিংবা টিকাকে আরও উপযোগী করতে হবে কিনা জানতে তার দল কাজ করছে। দুই সপ্তাহের মধ্যে এর ফলাফল জানা যাবে।

তিনি বলেছেন, ‘আমরা এখনও জানি না নতুন এই রূপটির বিরুদ্ধে আমাদের টিকা সুরক্ষা দিতে সক্ষম হবে কিনা। তবে বৈজ্ঞানিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মাধ্যমে এই টিকা নতুন রূপটিকে মোকাবিলা করতে সক্ষম।’

সাহিন জানান, নতুন রূপটিতে একটির পরিবর্তে ৯বার মিউটেশন হয়েছে। তবে বিদ্যমান স্ট্রেইনগুলোতে থাকা প্রোটিনের ৯৯ শতাংশই নতুন রূপটিতে রয়েছে। তাই বায়োএনেটেকের টিকা এটি প্রতিরোধে সক্ষম হবে বলে ‘বৈজ্ঞানিক আস্থার’ সঙ্গে বলা যায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status