ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ওয়ালটন বিজয় দিবস হকিতে বিমান বাহিনীর বড় জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:39 PM

ওয়ালটন বিজয় দিবস হকিতে বিমান বাহিনীর বড় জয়

ওয়ালটন বিজয় দিবস হকিতে বিমান বাহিনীর বড় জয়

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’ এর চতুর্থ দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। ড্র করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ৮-২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশকে। বিমান বাহিনীর পক্ষে জোড়া গোল করেন মো. আরশাদ হোসেন। এ ছাড়া রকিবুল হাসান, শামীম মিয়া, দেবাশীষ কুমার রায়, সজিব হোসেন, মো. মিরাজুল ইসলাম ও প্রসেজিৎ রায় একটি করে গোল করেন। পুলিশের পক্ষে আমিরুল ইসলাম ও মো. মোহসীন দুটি গোল শোধ দেন। এটি বিমানবাহিনীর দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা সোনালী ব্যাংকে ৫-২ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে নৌবাহিনীর কাছে হেরেছিল ৩-১ ব্যবধানে।

দিনের অপর ম্যাচে সেনাবাহিনী ১-১ গোলে ড্র করে সোনালী ব্যাংকের সাথে। সেনাবাহিনীর পক্ষে মনোজবাবু ম্যাচের ৪ মিনিটে একটি পিসি গোল করেন। আর সোনালী ব্যাংকের নাইম উদ্দিন ১৬ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। সেই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। এটা সেনাবাহিনীর প্রথম ড্র। প্রথম ম্যাচে তারা ৭-২ গোলে জিতেছিল পুলিশের বিপক্ষে।

আগামীকাল বুধবার রয়েছে দুটি ম্যাচ। দুপুর ২টায় প্রথম ম্যাচে লড়বে  সোনালী ব্যাংক ও বাংলাদেশ পুলিশ। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।

এবারের এই বিজয় দিবস হকি প্রতিযোগিতায় ৫টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড। পাঁচ দল নিয়ে প্রথমে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ২৬ ডিসেম্বর হবে ফাইনাল। এদিন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল ও প্রাইজমানি পবে। এছাড়া চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পেপার রাইজিংবিডি.কম।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status