ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত রাকুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 10:53 PM

করোনায় আক্রান্ত রাকুল

করোনায় আক্রান্ত রাকুল

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দে দে পেয়ার দে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে  তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন, খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।

এর আগে মাদক কাণ্ডে রাকুলের নাম জড়ায়। গত সেপ্টেম্বরে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status