|
গ্রেপ্তারের পর রায়নাকে নিয়ে যা বললো ম্যানেজমেন্ট
নতুন সময় ডেস্ক
|
![]() গ্রেপ্তারের পর রায়নাকে নিয়ে যা বললো ম্যানেজমেন্ট শুটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিলেন রায়না, যা শেষ হয়েছে রাতে। এর পর বন্ধুদের নিমন্ত্রণে যান ড্রাগন ফ্লাই নামের ওই ক্লাবে। জানা গেছে, অন্যদের মতো তিনিও কোভিড বিধি মানেননি। সামাজিক দূরত্ব ছিল না, মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি। শেষ পর্যন্ত পুলিশি অভিযানে ফেঁসে গেছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। নতুন বছরকে কেন্দ্র করে ২২ ডিসেম্বর থেকে শুরু করে ৫ জানুয়ারি পর্যন্ত কিছু বিধি-নিষেধ আরোপ করে। তার মধ্যে অন্যতম ছিল রাত ১১টার পর ক্লাব-বার খোলা রাখা যাবে না। কিন্তু তা অমান্য করায় সেখানে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে রায়না, বলিউড অভিনেতা হৃত্বিক রোশানের প্রাক্তন স্ত্রী ও মডেল সুজান খান, গায়ক গুরু রান্ধওয়ালাসহ প্রায় ৩৪জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায়। এ ছাড়া গতকাল রাতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়। এসব কিছু না মানায় ড্রাগন ফ্লাই ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের আরোপ করা বিধি নিষেধ সম্পর্কে জানতেন না রায়না, এমনটাই বিবৃতিতে বলেছে তার ম্যানেজমেন্ট টিম, ‘সুরেশ একটি শুটের জন্য মুম্বাইয়ে ছিলেন, যা শেষ হয়েছিল অনেক রাতে। তারপর দিল্লির ফ্লাইট ধরার আগে বন্ধুদের নিমন্ত্রণে ডিনারে গিয়েছিলেন। স্থানীয় সময় আর প্রটোকল সম্পর্কে অবগত ছিলেন না তিনি।’ ওই বিবৃতিতে আরও বলা হয়, ভুল হয়েছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যজনক ও অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রায়না। সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
