ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 11:00 PM

সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্ষোভ

সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্ষোভ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আসন্ন বার্ষিক সভায় বোর্ড সদস্যদের তোপের মুখে পড়তে পারেন সৌরভ গাঙ্গুলী।

বিসিসিআইয়ের সভাপতি হয়েও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করাতেই সৌরভের ওপর নাখোশ বোর্ডের বাকি সদস্যরা। এতে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি ধেয়ে আসছে সৌরভের সামনে।

বাকিদের আপত্তির মূল কারণ, সৌরভ এমন সব বিজ্ঞাপনেই নাম জড়িয়েছেন, যারা বোর্ডের চুক্তিবদ্ধ বিজ্ঞাপনী সংস্থার তীব্র প্রতিদ্বন্দ্বী! যেমন একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার পরেও সৌরভ তাদেরই প্রতিপক্ষ ব্র্যান্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন! যা নিয়ে বোর্ডের ভেতরে তীব্র অসন্তোষ জমা হয়েছে। ফলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারেন বিসিসিআই সভাপতি।

এর মধ্যে বড় প্রশ্নটি হলো সভাপতি হয়েও তিনি বোর্ডের বা তার প্রতিপক্ষ বিজ্ঞাপনী সংস্থা থেকে অর্থ উপার্জন করতে পারেন কি না। যার গঠনতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন করা হবে তাকে। এসব ইস্যু উত্থাপন হতে পারে ২৪ ডিসেম্বরের বার্ষিক সভায়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status