ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
হোটেলে তরুণীর রক্তাক্ত মরদেহ, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:14 PM

হোটেলে তরুণীর রক্তাক্ত মরদেহ, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’

হোটেলে তরুণীর রক্তাক্ত মরদেহ, ‘মারতে চাইনি, বাধ্য হলাম’

হোটেলে চাদরে মোড়া এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি শুরু হয়েছে। আর সেই চাঞ্চল্যের পেছনে রহস্যময় বার্তা দিচ্ছে মরদেহের পাশে থাকা একটি চিরকুট। এ চিরকুটে লেখা রয়েছে ‘মারতে চাইনি, বাধ্য হলাম’।

বুধবার ভারতের কলকাতার নিউটাউনে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে,  নিউটাউনের একটি হোটেলে চাদর মোড়া তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা,  মদের বোতল ভেঙে সেই ভাঙা কাচ দিয়ে তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে। , ওই তরুণীর বাড়ি পশ্চিম মেদিনীপুরে এবং তার নাম চুমকি ঘোষ বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে  ‘মারতে চাইনি, বাধ্য হলাম’।

এদিকে লেখাটি ঘাতকের নাকি অন্য কারো তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তবে পুলিশ এ ঘটনা নিয়ে এখনি মুখ খুলতে রাজি নয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ওই হোটেলে এক যুবকের সঙ্গে উঠেছিলেন নিহত তরুণী। রাতে তাদের ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীদের সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status