ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেবে সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:25 PM

প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেবে সরকার

প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেবে সরকার

উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাশিক্ষার্থীদের পড়ার সুবিধার জন্য সরাসরি ট্যাবের বদলে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা দেবে সরকার এ কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মমতা সরকার আগেই ঘোষণা করেছিল যে, তার রাজ্যের উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ার সুবিধার্থে ট্যাব দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিকল্প ব্যবস্থায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পাঠিয়ে দেবে তার সরকার। তিন সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে বলে হয়েছে। এ জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটিও তৈরি করেছে রাজ্য।

মমতা সরকারের দাবি, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এখন চীনা পণ্য কেনা বন্ধ রয়েছে। আবার দরপত্র ডেকে ট্যাব কেনার পদ্ধতিতে সমস্যা হচ্ছে। সে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে রাজ্যের উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসায় পড়ে এমন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে নয় লাখ। কিন্তু টেন্ডারের মাধ্যমে ট্যাব কিনতে হলে এক থেকে দেড় লাখের বেশি ট্যাব জোগাড় করা সম্ভব হচ্ছে না। সেই কারণে প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status