ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাজধানীর শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 9:29 AM

রাজধানীর শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

রাজধানীর শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় গতকালের মতোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্থ্যাৎ আগের দিনের মতো ঢাকায় শীত বিরাজ করবে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৪.৭০ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৯৯ শতাংশ ছিল। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৪০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬-৩৯ মিনিটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status