ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 4:24 PM

ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিন দিনের সফরে সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। তার সফরসঙ্গী হিসেবে দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।

এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রধান এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভারতীয় প্রতিনিধিদলও ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

রাকেশ কুমার সিং ভদৌরিয়া ঢাকার মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ১৮শ’ এয়ার স্টাফ কোর্সের সাবেক শিক্ষার্থী। এই সফরে ভারতীয় বিমানবাহিনী প্রধানকে ডিএসসিএসসির ‘মিরপুর হল অব ফেইমে’ অন্তর্ভুক্ত করা হবে।

ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status