ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটারদের জাতীয় দলের ম্যাচের ব্যাপারে জোর করা হবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 5:59 PM

ক্রিকেটারদের জাতীয় দলের ম্যাচের ব্যাপারে জোর করা হবে না

ক্রিকেটারদের জাতীয় দলের ম্যাচের ব্যাপারে জোর করা হবে না

ক্রিকেটারদের জাতীয় দলের ম্যাচের ব্যাপারে জোর করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, এখন থেকে কোনো ক্রিকেটারকে জাতীয় দলের ম্যাচের ব্যাপারে জোর করা হবে না। চাইলে সে সেসময় অন্য কোথাও খেলতে পারে।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে খেলবেন না সাকিব এমনটি নিশ্চিত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। আইপিএলের ২০২১ মৌসুমে খেলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের এই ছুটি মঞ্জুর হয়েছে বলেও জানায় বোর্ড।

ফিটনেস প্রমাণের পর এপ্রিলে লঙ্কানদের বিপক্ষে টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ৩৩ বছর বয়সী অলরাউন্ডারকে দলে আশা করা হয়েছিলো।

এ নিয়ে এক প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, সাকিবের ব্যাপারে আমরা বিব্রত ঠিক না, তবে আমাদের মন খারাপ। আমরা ভেবেছিলাম ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে খেলার পর ক্রিকেটাররা আরো ঝাপিয়ে পড়বে।

এদিকে এ নিয়ে আসন্ন দু’টি আন্তর্জাতিক সিরিজে দেখা যাবে না সাকিবকে। এর আগে পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় নিউজিল্যান্ড সফরে থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। কিউইদের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। তবে প্রথম টেস্টেই উরুর চোটে পড়েন তিনি। যার ফলে সিরিজ থেকেই ছিটকে যান এই তারকা অলরাউন্ডার। তবে এর আগে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জেতান সাকিব।

গত বছরই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো টাইগারদের। কিন্তু কয়েকবার চেষ্টা সত্ত্বেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। এখন স্থগিত হওয়া সেই সফরে এপ্রিলে যাওয়ার ব্যাপারে চিন্তা করছে বিসিবি।

আর এবারই প্রথমবার নয়, সাকিব টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে কাজের চাপ এড়াতে লাল বলের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য বিরতি নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ভারতের চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম। নিলামে নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন সাকিব আল হাসান। নিলামে টাইগার অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তাকে। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status