ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 7:36 PM

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয় বলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়, নিহত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি চালালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা সামরিক পুলিশের মৃত্যু হয়।

অপহরণ চেষ্টার জন্য এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি। সূত্র: বিবিসি, আল জাজিরা
 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status