র্যাবের হাতে ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Monday, 22 February, 2021, 7:41 PM
র্যাবের হাতে ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ মোঃ মিরাজ পাঠানকে (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। মিরাজ সদরের উলুকান্দা গ্রামের জুলহাস পাঠানের ছেলে।
ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম জানান, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল রবিবার (২১ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা সদরের উলুকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মিরাজকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত সহ আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।