ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 8:42 PM

পাকিস্তানে চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা

পাকিস্তানে চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় চার নারী উন্নয়নকর্মীকে হত্যা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। এছাড়া এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

সোমবার সকাল সাড়ে নয়টায় ইপ্পি গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শফিউল্লাহ গেন্দাপুর জানান, ওই চার নারীর ওপর সোমবার সাড়ে ৯ টার দিকে মীর আলী শহরের ইপ্পি গ্রামের কাছে হামলা হয়। নারী কর্মীদের গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে। এরপর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির ড্রাইভার আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

এক সময় পাকিস্তান তালেবানের ঘাঁটি ছিল উত্তর ওয়াজিরিস্তান। ওই এলাকায় শুধু নারী উন্নয়নকর্মীদের ওপরই কেন হামলা হচ্ছে, এর উত্তরে পুলিশ কর্মকর্তা গান্দাপুর বলেন, ‘এটা উগ্রপন্থীদের দ্বারা জর্জরিত জেলা। এখানে সবখানে হুমকির মধ্যে থাকতে হয়। এছাড়া এখানকার উপজাতি সংস্কৃতিতে নারীদের স্বাধীনভাবে চলাফেরাকে গ্রহণযোগ্য মনে করা হয় না বলে জানান তিনি।

উত্তর ওয়াজিরিস্তানে এক সময় তেহরিক-ই-তালিবানের (টিটিপি) একটি সহযোগী গোষ্ঠীর প্রধান ঘাঁটি ছিল। স্থানীয় প্রশাসনকে উৎখাত করে সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠার চেষ্টা চালায় তারা।

২০১৪ সালে একাধিক অভিযান চালিয়ে উগ্রবাদী গোষ্ঠীকে দমন করে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর থেকে অঞ্চলটিতে সামরিক ও বেসামরিকদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে, যার জন্য দায়ী করা হয়ে থাকে টিটিপি ও তার সহযোগী গোষ্ঠীকে।

 সম্পাদনায়: তাহের রাব্বী    
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status