ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নাসিরের প্রেমিকার তালিকায় অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 8:19 PM

নাসিরের প্রেমিকার তালিকায় অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী!

নাসিরের প্রেমিকার তালিকায় অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী!

শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। স্বামী অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। এবার আলোচিত ক্রিকেটার নাসির ইস্যুতে আলোচনায় মিম। নেট দুনিয়ায় তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে। এমনটি মিডিয়া পাড়ার অলিতে গলিতেও শোনা যাচ্ছে মিমকে নিয়ে কানকথা।

কেউ বলছেন, ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম ছিল মিমের। আবার কেউ বলছেন, নাসির সাবেক প্রেমিকার তালিকায় ছিল মিমের নাম। এসব কানে যাচ্ছে মিমেরও, এতে বেশ বিরক্তি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।'

স্ট্যাটাসের সূত্র ধরে জানতে চাইলে মারিয়া মিম রোববার ২১ ফেব্রুয়ারি, গণমাধ্যমকে বলেন, ‘আরে সবাই বিরক্ত করে ফেলছে। নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উত্তরার একটি রেস্তোরাঁয় পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেছেন নাসির। শনিবার (২০ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে তাদের। ওদিকে, ২০ ফেব্রুয়ারি সারাদিন আলোচনায় ছিলেন নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মি। আগের স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। ২০১১ সালে রাকিবকে বিয়ে করেন তামিমা। এ দম্পতির এক কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status