ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কুড়িলে গৃহিণী হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সড়ক অবরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 10:29 PM

কুড়িলে গৃহিণী হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সড়ক অবরোধ

কুড়িলে গৃহিণী হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর ভাটারা থানা এলাকার কুড়িলে এক গৃহিণী আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ করে  বিক্ষোভ ও মানববন্ধন করছে স্থানীয়রা।

সোমবার সন্ধ্যায় কুড়িল প্রগতি সরণীর একপাশ অবরোধ করেন তারা। এতে আশেপাশে রাস্তাঘাটে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। অবরোধ সরাতে পুলিশের একটি টিম কাজ করছে।

জানা গেছে, গতকাল রোববার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বিটিএ টাওয়ারের বিপরীত একটি ভবনের ছাদ থেকে এক তরুণী লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে শ্রমিকদের দাবি তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক বলেন, স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে এবং তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে নেয়া হয়েছিলো। সেখান থেকে মরদেহ কুড়িলে নিয়ে আসার পর স্থানীয় এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে রেখেছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status