ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভোটে জিতেও সোহমের পরিবারে দুঃসংবাদ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 3:50 PM

ভোটে জিতেও সোহমের পরিবারে দুঃসংবাদ

ভোটে জিতেও সোহমের পরিবারে দুঃসংবাদ

টালিউডের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী গত বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন। তবে হাল ছাড়েননি। এবার ঠিকই জয় তুলে নিয়েছেন তিনি।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। অথচ নির্বাচনের ফল ঘোষণার দিনই অভিনেতার পরিবারে এল দুঃসংবাদ। অস্বাভাবিকভাবে মৃত্যু হল সোহমের শ্যালিকার। ৩৫ বছর বয়সেই চলে গেলেন পারমিতা নাথ।

ভারতীয় গণমাধ্যমের খবর পুলিশের ভাষ্য, রোববার কেষ্টপুরের এএইচ ব্লকের আবাসন থেকে পারমিতাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই কেষ্টপুরে পৌঁছান সোহমের স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতেই পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথকে গ্রেপ্তার করা হয়। দু’জনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করা হয়েছে।

অভিযোগ, পারমিতাদেবীর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এছাড়া তাকে বিবাহবিচ্ছেদের জন্যও চাপ দেয়া হতো। প্রার্থমিক তদন্তের পর পুলিশের অনুমান, দিনের পর দিন অত্যাচারের জেরে মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন গৃহবধূ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status