ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অটোরিকশা থামিয়ে যাত্রীকে গুলি করে হত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 3:52 PM

অটোরিকশা থামিয়ে যাত্রীকে গুলি করে হত্যা

অটোরিকশা থামিয়ে যাত্রীকে গুলি করে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোজাফফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়া মাঠ এলাকায় কৃষি কলেজের পাশে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোজাফফর হোসেনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের শুকাশ নওদাপাড়াগ্রামে। তার বাবার নাম মৃত সায়েদ আলী। তিনি বগুড়ার নিশিন্ধারা এলাকায় বসবাস করতেন। মোজাফফর পেশায় কবিরাজ ছিলেন। পাশাপাশি নিশিন্ধারায় একটি হাফেজিয়া মাদ্রাসার দায়িত্বে ছিলেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, ‘মোজাফফর বগুড়ার নন্দীগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। কৃষি কলেজের পাশে ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলে আগে থেকেই অপেক্ষমান দুই জন অটো রিকশার গতি রোধ করেন এবং মোজাফফরকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘সে সময় অটোরিকশায় আরও চার জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দুই যাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status