ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রতারণার অভিযোগে অভিনেতা গ্রেফতার
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 4:15 PM

প্রতারণার অভিযোগে অভিনেতা গ্রেফতার

প্রতারণার অভিযোগে অভিনেতা গ্রেফতার

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অনুজ সাক্সেনা। অভিনেতার পাশাপাশি তিনি একটি ফার্মাসিটিক্যালস কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। সম্প্রতি ১৪১ কোটি ভারতীয় রুপি জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক ওফেন্স উইং।

গ্রেফতারের পর সোমবার (৩ মে) আদালতে তোলা হয়েছিল অনুজকে। আদালত তার জামিন আবেদন বাতিল করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এমনটাই জানা গেছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে।

অনুজের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছিল এক বিনিযোগকারী। তার অভিযোগ, ২০১২ সালে ইনভেস্ট করেছিলেন। যার সময়সীমা ২০১৫ সালে পূর্ণ হয়। কিন্তু তা পূরণ হওয়ার পরও টাকা পাননি। যদিও এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান অনুজ। তার দাবি, ২০১৫ সালেই এই কোম্পানির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব নিয়েছেন তিনি।

হিন্দি ‘কুসুম’ ধারাবাহিকে ‘অভয় কাপুর’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অনুজ সাক্সেনা। এরপর ‘কুমকুম: এক প্যায়ারা সা বন্ধন’, ‘সারা আকাশ’-এর মতো একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। হিন্দি সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status