ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনায় দুই নার্সের মৃত্যু : পরিবার পেল ৩৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 4:17 PM

করোনায় দুই নার্সের মৃত্যু : পরিবার পেল ৩৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ

করোনায় দুই নার্সের মৃত্যু : পরিবার পেল ৩৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবার ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা পেয়েছে। তাদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চেক তুলে দেন।

এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছেন জাতি তাদের কখনো ভুলবে না।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এই দুই নার্স হলেন-নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও আমিনা খাতুন। এরমধ্যে রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর ও আমিনা খাতুন ১২ নভেম্বর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status