ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে তালাক দিয়ে অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 8:05 PM

স্ত্রীকে তালাক দিয়ে অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে

স্ত্রীকে তালাক দিয়ে অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে

বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে স্কুলপড়ুয়া অন্তঃসত্ত্বা শ্যালিকাকে বিয়ে করেছেন এক ব্যক্তি। উপজেলার কাজিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে ওই যুবকের সঙ্গে পাশের মেহেন্দিগঞ্জ উপজেলার এক মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে শ্যালিকার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়।

ওই যুবকের তালাকপ্রাপ্ত স্ত্রী জানান, বিয়ের কয়েক দিন পর থেকেই তার স্বামী নাবালিকা বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় তাকে নিয়ে আত্মগোপন করে থাকত। কয়েক মাস আগে উপজেলার প্যাদারহাট এলাকায় তার বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকার বিষয়টি জানতে পেরে স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিবাদ সৃষ্টি হয়।

অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘প্রথম স্ত্রীকে নিয়ে আট মাসের মতো সংসার করেছি। কয়েক দিন আগে তাকে তালাক দিয়ে তার ছোট বোনকে বিয়ে করেছি।’

কাজিরচর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজি নূর শরীফ সাংবাদিকদের জানান, ওই যুবক গত ২৫ এপ্রিল প্রথম স্ত্রীকে খোলাতালাক প্রদান করেছেন। আর ২৯ এপ্রিল তারই ছোটবোনকে বিয়ে করেছেন।

কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান মন্টু বিশ্বাস জানান, বড়বোনের খোলাতালাক রেজিস্ট্রি করার চার দিনের মাথায় নাবালিকা ছোটবোনকে বিয়ে করা যুক্তিসঙ্গত নয়। বিষয়টি নিকাহ রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হবে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, নাবালিকা স্কুলছাত্রীকে বিয়ে করার বিষয়টি খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status