ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নতুন ঠিকানায় ন্যান্সি
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 8:43 PM

নতুন ঠিকানায় ন্যান্সি

নতুন ঠিকানায় ন্যান্সি

কিছুদিন আগেই স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। খবরটি প্রকাশ্যে আসার পর তার ভক্তরা কিছুটা আশাহত হয়েছিলেন। আর এবার অন্যরকম খবর দিলেন শিল্পী।

দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নিজেকে সফলভাবে উপস্থাপন করে আসছেন ন্যান্সি। তবে প্রথমবারের মতো অভিনয়ের খাতা খুললেন গায়িকা।

অভিনয় জগতে পা রেখেই নায়ক হিসেবে পেয়েছেন ‌‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। তাদেরকে জুটি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য ও নাটক নির্মাণে আলাদা প্রশংসা কুড়ানো ভিকি জাহেদ।

‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের পুরনো বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্র তৈরি করেছেন এই নির্মাতা। ন্যান্সির অভিনয়ে মুগ্ধ হয়েছেন ভিকি।

নির্মাতা বলেন, অনেকদিন হলো মিউজিক ভিডিও করছি না। এই কাজটা করার মূল কারণ ন্যান্সি। কারণ, তার আর হাবিবের গান শুনেই মূলত আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয় আর প্রেমের জীবন কেটেছে। ফলে তাদের প্রতি সেই আবেগটা এখনও আছে। বিপরীতে বর্ষণ খুবই ভালো মানের অভিনেতা। ন্যান্সির হাসি আর এক্সপ্রেশনে উড়ে গেলাম! আমি মনে করি, অভিনয়ে আরও আগেই ন্যান্সিকে কাজে লাগানো দরকার ছিল।

আর কাজটি করে ‘কঠিন’ অভিজ্ঞতার কথা জানালেন ন্যান্সি। সঙ্গীততারকা বলেন, নিজের গানে লিপসিং করার কিছু অভিজ্ঞতা আছে। তবে অভিনয়টা যে এত কঠিন, সেটা এবার হাড়ে হাড়ে টের পেলাম। ভিকিকে ধন্যবাদ, আমার দুর্বল অভিনয়-অ্যাক্সপ্রেশন সহ্য করার জন্য। শুটিংটা করে অভিনয়শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল।

জানা গেছে, এরইমধ্যে শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনা। চলতি সপ্তাহেই এটি ইউটিউবে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status