ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাড়ির দখল নিতে মানুষের সঙ্গে শকুনের যুদ্ধ!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 8:45 PM

বাড়ির দখল নিতে মানুষের সঙ্গে শকুনের যুদ্ধ!

বাড়ির দখল নিতে মানুষের সঙ্গে শকুনের যুদ্ধ!

শকুনের ঝাঁকটি বাড়িটি নিজেদের বলেই দাবি করেছে বলেই মনে হবে। সম্পত্তির মালিকের বিরুদ্ধে তারা যেন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে তেহাচাপি শহরে সিনডা মিকলস নামে এক নারীর বাড়িতে অন্তত ১৫টি পাখি ঝাঁপিয়ে পড়ে।-খবর ওয়াশিংটনপোস্ট, বিবিসির

সিনডা মিকলসে মেয়ে সিয়ানা কুইন্টেরো বলেন, শকুনগুলো এখনো সরে যায়নি। তারা বাড়ির কাঠের চত্বরকে আবর্জনার ভাগাড় বানিয়ে রেখেছে।

দেশটিতে ৫০০-এর কম শকুন রয়েছে। ক্যালিফোর্নিয়ায় রয়েছে যার মধ্যে ১৬০টি। ১০ ফুট ডানা মেলে আকাশে মসৃণ গতিতে ভাসতে দেখা যায় এই পাখিকে। কখনো কখনো গাছের মগডালে বসে নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে।

সিনডা মিকলস বলেন, আমি কখনোই এতগুলো শকুন একসঙ্গে দেখিনি। আমি তো অবাক হয়ে গেছি।

বাড়িতে ডানাওয়ালা অনুপ্রবেশকারীদের তাড়াতে বেশ কয়েকবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। শকুনগুলো বাড়িটি ছেড়ে কোথাও যেতে নারাজ। বাড়িটি নিয়ে এখন মোটামুটি দুপক্ষের যুদ্ধ শুরু হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞানী মাইকেল ফ্রে হলেন, প্রথমে দেখলে মনে হবে, শকুনেরা সেখানে পার্টি দিয়েছে। এ ধরনের পাখি ঝাঁকবদ্ধ হয়ে ওড়াউড়ি করে। মৃতদেহ নিয়ে তাদের নিজেদের মধ্যেও লড়াই করতে দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status