ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পরকীয়ার কারণেই হত্যা করা হয় আলমগীরকে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 8:46 PM

পরকীয়ার কারণেই হত্যা করা হয় আলমগীরকে

পরকীয়ার কারণেই হত্যা করা হয় আলমগীরকে

সাতক্ষীরার আলোচিত আলমগীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার কারণেই আলমগীর হোসেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (০৮ মে) দুপুরে সাতক্ষীরা সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।

পুলিশ জানায়, আলমগীর ও ইস্রাফিল দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। একই এলাকার আব্দুল জলিলের স্ত্রীর সাথে আলমগীরের প্রেমের সম্পর্ক ছিল। জলিলের স্ত্রীকে নিয়ে গত ৫ মে বিকেলে পালিয়ে ইস্রাফিলের এক আত্মীয়ের বাসায় রাখেন। পরদিন তাদের ঢাকা যাওয়ার কথা থাকলেও আলমগীরের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় যেতে পারেনি তারা।

একপর্যায়ে আলমগীর জলিলের স্ত্রীকে বিয়ে করতে অস্বীকার করে ইস্রাফিলকে বিয়ে করতে বলে। এতে উত্তেজিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইস্রাফিলের হাতে থাকা বিদ্যুতের তার দিয়ে আলমগীরের গলায় পেঁচিয়ে হত্যা করে।

ইস্রাফিলের স্বীকারোক্তি মোতাবেক নিহত আলমগীরের ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার হয় এবং মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ সময় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর সার্কেল শামসুজ্জামান সামস, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) বুরহান উদ্দীন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৭ মে) ভোরে পুলিশ শহরের বচকরা পশ্চিমপাড়ার একটি পুকুর থেকে একই এলাকার নজরুল ইসলামের পুত্র আলমগীর হোসেনের লাশ উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য জাকির এবং ইস্রাফিল নামের দুইজনকে আটক করা হয়। উক্ত ঘটনার সাথে জাকিরের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। আটক ইস্রাফিল অকপটে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status