ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
একটুর জন্য রক্ষা! ভারতের গা ঘেষে মালদ্বীপে ভেঙে পড়ল শক্তিশালী চিনা রকেট
বিভিন্ন জায়গা থেকে আকাশে দেখা গিয়েছে রকেটটি। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল মাথার উপর দিয়ে।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 May, 2021, 12:48 PM

একটুর জন্য রক্ষা! ভারতের গা ঘেষে মালদ্বীপে ভেঙে পড়ল শক্তিশালী চিনা রকেট

একটুর জন্য রক্ষা! ভারতের গা ঘেষে মালদ্বীপে ভেঙে পড়ল শক্তিশালী চিনা রকেট

একটুর জন্য কি বাঁচল ভারত! এমনটাই ভাবচ্ছে ওয়াকিবহালমহল। কারণ, ভারত মহাসাগরে আছড়ে পড়েছে চিনা রকেট। জানা গিয়েছে ২২ মেট্রিক টনের একটি অংশ ভেঙে পড়েছে, সেটি যদি জনবসতিতে পড়ত, তাহলে মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। চিন জানিয়েছে, তাদের শক্তিশালী রকেট মালদ্বীপের ভারত মহাসাহরে ভেঙে পড়েছে। জানা গিয়েছে, পৃথীবীর বায়ুমন্ডলে ঢোকার পরই, তীব্র ঘর্ষণে আগুন লেগে যায়।

অন্যদিকে রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে ঢোকার পর থেকেই চিন্তায় ছিল নিউ ইয়র্ক বা মাদ্রিদ। কারণ, সেখানে ভেঙে পড়ার সম্ভাবনাও করা হয়েছিল। লং মার্চ ৫ বি রকেটের জলন্ত অংশের মতিগতি বোঝা যাচ্ছিল না। চিনের মহাকাশ গবেষনা কেন্দ্র জানিয়ছে রবিবার সকালে ভারত মহাসাগরের পশ্চিম অংশে মালদ্বীপের কাছে ভেঙে পড়েছে।

করোনায় জেরবার বিশ্ব নতুন করে চিনা রকেটের বিপদে ভয় পেয়েছিল। প্রসঙ্গত, পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন বানাচ্ছে চিন। নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। নাসাকে টেক্কা দিতে, মহাকাশে রাজ করার স্বপ্নে বুঁদ হয়েছে বেজিং। সেই কারণেই, বিরাট শক্তিশালী রকেট তৈরি করেছিল তারা। সেই রকেটই নষ্ট হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  তাই তাঁকে ট্র্যাক করা যাচ্ছিল না। ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেই মুহূর্তে। বিভিন্ন জায়গা থেকে আকাশে দেখা গিয়েছে রকেটটি। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল সে। গতি ছিল ঘণ্টায় ২৯ হাজার কিলোমিটার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status